রাতে চালু হচ্ছে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: ইন্দোনেশিয়া থেকে কয়লা আসায় আজ দিবাগত রাত থেকে চালু হচ্ছে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র। পটুয়াখালীর ‘পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের’ কয়লা নিয়ে জেটিতে ভিড়েছে কয়লাবাহী জাহাজ এমভি অ্যাথেনা। বর্তমানে কয়লা খালাসের কাজ চলছে।

Manual8 Ad Code

এর আগে গত বৃহস্পতিবার (২২ জুন) রাতে ৪১ হাজার ২০৭ টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে পায়রা বন্দরের পৌঁছায় জাহাজটি।

Manual5 Ad Code

ডলার সংকটে কয়লা আমদানি না হওয়ায় ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার দেশের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট গত ২৫ মে বন্ধ হয়ে যায়। পরে ৫ জুন বন্ধ হয়ে যায় দ্বিতীয় ইউনিটও। এরপর বিদ্যুৎ উৎপাদনের জন্য দেশে কয়লা আসার পরপরই কেন্দ্রটি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Manual4 Ad Code

পায়রা বিদ্যুৎকেন্দ্রের এক প্রকৌশলী জানান, শনিবার শিডিউলে কেন্দ্রটির উৎপাদনে আসার সময় নির্ধারিত রয়েছে। তিনি আরও বলেন, রাত ১২টা থেকে দেড়টার মধ্যে কেন্দ্রটি চালু হবে। সেভাবেই তারা প্রস্তুতি নিচ্ছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code