আইএমএফের শর্ত মেনে নিচ্ছে পাকিস্তান

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: চরম অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান। এ অবস্থায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ পেতে প্রথমে গড়িমসি করলেও অবশেষে সব শর্ত মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশটি।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনের তথ্যমতে, অর্থনীতি সচল করতে আইএমএফের দারস্থ হওয়ার পর পাকিস্তানকে কঠিন শর্ত দিয়েছিল সংস্থাটি। প্রথমে শর্তগুলো মেনে নিতে গড়িমসি করলেও এখন বাধ্য হয়েই মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

Manual7 Ad Code

শর্ত মেনে নেওয়ার অংশ হিসেবে দেশটির ব্যবসা, বাণিজ্যসহ সবক্ষেত্র মিলিয়ে নতুন ২০০ বিলিয়ন ডলার কর আরোপ করা হবে। শর্তগুলো বাস্তবায়ন করতে এরইমধ্যে কাজ শুরু করেছে দেশটি। বিভিন্ন খাত থেকে ভর্তুকি বন্ধ করার পাশাপাশি জ্বালানি তেলসহ বেশ কিছু পণ্যের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শেহবাজ সরকার।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code