কাঁচা মরিচ আমদানির অনুমোদন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: পেঁয়াজ আমদানির অনুমতির পর এবার কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার। কোরবানির ঈদের আগে ঢাকার খুচরা বাজারে কাঁচা মরিচের দাম প্রতি কেজি ৩০০ টাকায় উঠেছে। অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে সরকার ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। কাঁচা মরিচ জন্য ইমপোর্ট পারমিট (আইপি) দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়।

Manual1 Ad Code

কৃষি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, কাঁচা মরিচ আমদানি অনুমোদন দেওয়া হয়েছে ৩০টি আইপি। পরিমাণ ১১ হাজার ৬০০ মে.টন।

Manual3 Ad Code

কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্ভিদ সঙ্গনিরোধ শাখা জানিয়েছে, বাজারে কাঁচা মরিচের দাম অন্য যে কোনো সময়ের দামের তুলনায় অনেক বেড়েছে। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। দ্রুত বাজারে কাঁচা মরিচের সরবরাহ বাড়বে এবং দাম কমে আসবে আশা করছেন অধিদপ্তর কর্মকর্তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code