কালেকটিভ টিউটরিয়ালের সিনেট সম্মাননা লাভ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি: কালেকটিভ টিউটোরিয়াল নিউইয়র্কের কমিউনিটিতে মানসম্মত শিক্ষা সেবায় বিপুল কৃতিত্বের জন্য আবারও অর্জন করেছে সিনেট এওয়ার্ড। একাধারে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থবারের মত কালেকটিভ টিউটরিয়ালের দক্ষ টিম স্টেট সিনেটরস জন লু, জেসিকা রোমোস, জোসেফ এডডাববো ও এসেমব্লী ওম্যান জেনিফার রাজকুমার এর কাছ থেকে লাভ করলো সিনেট এওয়ার্ডস। এটাতে অনন্য সাফল্য মনে করছে কালেক্টিভ একাডেমী।
কালেকটিভ টিউটরিয়ালের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও সিইও শিরীন আখতার জানান, তার শিক্ষানুরাগী মননশীল মানসিকতা ও আন্তরিক সজাগ দৃষ্টি এবং বর্তমান শিক্ষা কারিকুলাম অনুযায়ী তাদের অত্যন্ত মেধাবী, দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন টিম অত্যান্ত নিপুণভাবে ছাত্র/ছাত্রীদের পারসোনালাইজড একাডেমিক নিডস -এর উপর ‘ইন্ডিভিজুয়ালী’ শিক্ষা দান করে থাকেন।
আর এরই ফলাফল স্বরূপ কালেকটিভ টিউটরিয়ালের বিপুল সংক্ষক ছাত্র/ছাত্রী SHSAT এবং SAT এ রেকর্ড পরিমান নম্বর পেয়ে সর্বোচ্চ হারে যথাক্রমে স্পেশালাইজড হাই স্কুল এবং আইভি লীগ ইউনিভার্সিটি ও এনওয়াই এর মত খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোতে মেরিট ও ফুল স্কলারশীপ নিয়ে চান্স পাচ্ছে। এমন দায়িত্বপূর্ণ কাজে নিয়োজিত যারা টিউটরস আছেন তাদের সম্পর্কে জানতে চাইলে, শিরীন আখতার জানান, তাদের টিমে যারা আছেন তারা অত্যান্ত মেধাবী, দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন টিউটরস যারা, আইভি লীগ ইউনিভার্সিটিস, এন ওয়াই ইউ ও ফোর্ডহাম ইউনিভার্সিটিতে পড়ূয়া যাদের পারফেক্ট SAT ও PSAT স্কোরস।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code