ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলোতে ভারতীয় শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে ।

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

লন্ডন প্রতিনিধি: যুক্তরাজ্যের ইস্ট লন্ডন বিশ্ববিদ্যালয়ে ছয় বছর আগে মাত্র কয়েকশো ভারতীয় শিক্ষার্থীর উপস্থিতি ছিল কিন্তু গত বছর বিশ্ববিদ্যালয়টিতে মোট শিক্ষার্থীদের মধ্যে ছয় হাজারের বেশি দেখা যায় ভারতীয়। যা এক-চতুর্থাংশ। এই পরিবর্তনে অবদান রেখেছে নতুন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর আমান্ডা ব্রডেরিক বলেন, আগে মাত্র কয়েকটি এলাকা থেকে শিক্ষার্থীরা আসতো। কিন্তু হঠাৎ করে বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক অভিজ্ঞতা পাচ্ছে এবং দিন দিন তা বাড়ছে। ২০১৭ সালের পর ক্যাম্পাসে এই ধরনের শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৬০ শতাংশের বেশি।

তবে শুধু ইস্ট লন্ডন বিশ্ববিদ্যালয়ই নয় যুক্তরাজ্যের প্রায় সব বিশ্ববিদ্যালয়েরই একই পরিস্থিতি। সেখানের বিশ্ববিদ্যালয়গুলোতে ভারতীয় শিক্ষার্থীদের আবেদনের সংখ্যা বেড়েছে নজিরবিহীনভাবে। নতুন কোর্স শুরুর ক্ষেত্রে ২০১৭ থেকে ২০২১ সালে ছয়গুণ বেশি ভারতীয় প্রত্যক্ষ করেছে ব্রিটেন।

Manual2 Ad Code

ভিসা পরিসংখ্যানে দেখা গেছে, গত বছর যুক্তরাজ্যে শিক্ষার্থী পাঠানোর দিক থেকে চীনকে অতিক্রম করেছে ভারত। ইউরোপীয় শিক্ষার্থীদের ঘাটতি পূরণ করছে তারা। মূলত বেক্সিটের পর ব্রিটেন ছেড়েছে বহু শিক্ষার্থী। কারণ ব্রেক্সিটের আগে ইউরোপীয় দেশগুলোর শিক্ষার্থীরা যে সুবিধা পেতো তা বাতিল হয়ে যায়। ভারত থেকে যারা যুক্তরাজ্যে পড়তে যায় তারা অধিকাংশই পোস্টগ্র্যাজুয়েট। ভারতের অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা থেকে সবচেয়ে বেশি যায়। তবে চীন থেকে যারা যায় তাদের মধ্যে অনেকেই আন্ডারগ্র্যাজুয়েট।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code