কানাডার সংবাদের লিংক মুছে ফেলছে গুগল

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

কানাডা অফিস: গণমাধ্যম সংক্রান্ত নতুন আইন করেছে গত সপ্তাহে কানাডা সরকার৷ সেই আইন মানতে গিয়ে সেদেশের সংবাদের সব লিংক মুছে ফেলতে যাচ্ছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল৷

Manual7 Ad Code

কানাডায় অনলাইন নিউজ অ্যাক্ট নামে নতুন আইন হয়েছে, এতে বলা হয়েছে কোনো প্ল্যাটফর্মে সেদেশের সংবাদের লিংক শেয়ার হলে ওই সংবাদ প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে অর্থ দিতে হবে৷ এই আইনের ফলে গত সপ্তাহেই কানাডার ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এই দুই প্ল্যাটফর্মে সংবাদ শেয়ার করতে পারবেন না বলে জানিয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যম দুটির মালিকানা প্রতিষ্ঠান মেটা৷

Manual4 Ad Code

কানাডার সংবাদমাধ্যমগুলোর অভিযোগের পর দেশটি এই আইন করার উদ্যোগ নেয়। সংবাদমাধ্যমগুলোর দাবি, তাদের কন্টেন্ট ব্যবহার করে সামাজিক যোগাযোগের সাইটগুলো ব্যবসা করছে, অথচ সংবাদ তৈরি করছে যারা তারা কোনোভাবে লাভবান হতে পারছে না। গত এক দশক ধরে কানাডার সংবাদ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো লোকসানের মুখে পড়েছে৷ এর ফলে অনেক প্রকাশনা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে৷
নতুন আইনের আওতায় টেক কোম্পানিগুলো কোন সংবাদ বা তথ্য শেয়ার করতে চাইলে তাদের বাণিজ্যিক চুক্তি করতে হবে সংবাদ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর সাথে, অন্যথা ক্ষতিপূরণ দিতে হবে৷

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code