শঙ্কা কাটেনি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপার্ট: কোমরের ইনজুরিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে খেলতে পারেননি তামিম ইকবাল। বুধবার একই দলের সঙ্গে শুরু হবে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তার আগেও অধিনায়ককে নিয়ে শঙ্কা কাটেনি। যদিও সোমবার চট্টগ্রামে সংবাদ সম্মেলনে আশার কথা শুনিয়ে গেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

Manual5 Ad Code

এদিন জহুর আহমেদের ড্রেসিংরুমের সামনের নেটে ব্যাটিং অনুশীলন শুরু করেন তামিম। তার প্রতিটি ধাপ মেডিকেল বিভাগ হতে শুরু করে টিম ম্যানেজমেন্ট পর্যবেক্ষণ করছে। তামিমের বর্তমান অবস্থা নিয়ে হাথুরুসিংহে বলেছেন, ‘আমি কারও মেডিকেল হিস্ট্রি (ইতিহাস) নিয়ে এখানে আলোচনা করতে যাচ্ছি না। সে (তামিম ইকবাল) দুই দিন অনুশীলন করেছে। এখন পর্যন্ত ভালো। রিকভার করছে কি না অনুশীলনের পর তার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।’

Manual8 Ad Code

ওয়ানডের অধিনায়ক তামিম। তিনি শেষ পর্যন্ত খেলতে না পারলে নেতৃত্ব দেবেন কে? এমন প্রশ্ন সামনে আসছে। যদিও প্রধান কোচ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তামিম না খেললেও নেতৃত্ব নিয়ে কোনও সমস্যা হবে না, ‘নির্বাচকদের জন্য এটি দারুণ প্রশ্ন। আমাদের দলে অনেকেই আছে যারা আগে অধিনায়কত্ব করেছে। সম্প্রতি টেস্ট ম্যাচে যখন সাকিব ছিল না, লিটন অধিনায়কত্ব করেছে। এর আগে মুশফিক, সাকিবও অধিনায়কত্ব করেছে। আমাদের যথেষ্ট নেতা আছে। তেমন কিছু হলে নির্বাচকরা সিদ্ধান্ত নেবেন।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code