অবাধ্য সন্তানরাই বড় হয়ে বেশি বেতনের চাকরি পায়

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago
Disobedient-children

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: শৈশবে বাবা-মায়ের অবাধ্য সন্তানের বড় হয়ে পেশাজীবনে বেশি বেতনের চাকরি পান বা করেন। আমেরিকার ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনের একটি গবেষণার এমন তথ্য উঠে এসেছে।

Manual3 Ad Code

ফাদার্লি ম্যাগাজিন ওই গবেষণার বরাতে জানিয়েছে, বিশেষত একগুঁয়ে বাচ্চারাই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেশি সফল হয়। তবে সাবজেক্টের পুরো ক্যারিয়ারের ধাপগুলিকে বিশ্লেষণ করা হয়নি ওই গবেষণায়। ফলে একজন ব্যক্তির ব্যক্তিত্বের ওপর তার আর্থিক সাফল্য কতটা নির্ভর করে তা এই গবেষণা প্রতিবেদনের ওপর নির্ভর করে বলা যাবে না।

Manual4 Ad Code

যুক্তরাষ্ট্রের ৯ থেকে ৪০ বছর বয়সী ৭ শতাধিক মানুষের ওপর এই জরিপ চালান প্রতিষ্ঠানটির ছয়জন বিজ্ঞানী। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে নিয়ম ভাঙ্গার প্রবণতা, অধিকারের বোধ, বাবা-মায়ের সঙ্গে স্পর্ধা দেখানোর প্রবণতা এবং তারা পড়াশোনায় কতটা সময় ব্যয় করেছিলেন তাতে বিশেষ মনোযোগ দেন গবেষণাকারীরা।

Manual7 Ad Code

গবেষণা শেষে তারা এই মন্তব্যে পৌঁছান, যারা শিশু বয়সে অভিভাবকদের অবাধ্য ছিল পেশাজীবনে এসে তারাই বেশি বেতনের চাকরি করছে। তবে অবাধ্য হওয়ার সঙ্গে বেশি বেতনের সম্পর্কটা কোথায় সেটির ব্যাখ্যা দিতে পারেননি গবেষকরা।

গবেষকরা তাত্ত্বিকভাবে দেখিয়েছেন যে, জরিপে অংশ নেওয়া নিয়মভাঙা এই ব্যক্তিরা বেশি বেতনের চাকরি করছে কারণ শিক্ষাজীবন থেকেই তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব ছিল। এর ফলে প্রাপ্তবয়স্ক হিসেবে চাকরির বাজারে তাদের চাহিদা বেড়ে যায়।

Manual7 Ad Code

তবে অর্থোপার্জনের জন্য এই শ্রেণির ব্যক্তিদের কারও কারও যে অসৎ পথে পা বাড়ানোর সম্ভাবনাও আছে জরিপে সেটিও নাকচ করে দেননি গবেষকরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code