পাকিস্তানে রেকর্ড ভাঙা মৌসুমি বৃষ্টিতে ১১ মৃত্যু

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: বৈরি আবহাওয়ায় ফের নাকাল পাকিস্তান। দক্ষিণ এশিয়ার দেশটিতে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিজনিত বিভিন্ন দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। গত বছর টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় প্রাণ হারিয়েছিলেন এক হাজার ৭০০ জনেরও বেশি মানুষ।

Manual3 Ad Code

রেকর্ডভাঙা বৃষ্টিতে বুধবার পাঞ্জাব প্রদেশে ৮ জনের মৃত্যু হয়েছে। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) বুধবার জানায়, বৃষ্টি সম্পর্কিত ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন।

Manual5 Ad Code

পাঞ্জাবের ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী মহসিন নাকভি বলেন, ‘বেশিরভাগ মৃত্যু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হয়েছে। এ ছাড়া শহরের বিভিন্ন অংশে ছাদ ধসেও দুর্ঘটনা ঘটেছে।’

Manual2 Ad Code

তিনি বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। নিয়মিত আপডেট সংগ্রহ করছি।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code