প্রথমবার এশিয়ান গেমসে ভারতীয় ক্রিকেট দল

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক: এশিয়ান গেমসে ২০১০ ও ২০১৪ সালে ক্রিকেট অন্তর্ভুক্ত থাকলেও তাতে অংশ নেয়নি ভারত। ঐতিহাসিক এক সিদ্ধান্তে প্রথমবারের মতো এশিয়া অঞ্চলের এই ক্রীড়া মহাযজ্ঞে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আর সেটা হচ্ছে নারী-পুরুষ উভয় বিভাগেই।

গোয়াংজুতে সেপ্টেম্বর-অক্টোবরে আসন্ন ইভেন্টটি অনুষ্ঠিত হবে। আগের দুই আসরের মতো এবারও ক্রিকেট ইভেন্ট অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক জয় শাহ বলেছেন, ‘আমরা এশিয়ান গেমসে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বোর্ড ছেলে ও মেয়ে উভয়ের অংশগ্রহণে অনুমোদন দিয়েছে।’

Manual2 Ad Code

অবশ্য এই ইভেন্ট শেষ হওয়ার দুই দিন পর শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ (৫ অক্টোবর)। ভারতীয় ক্রিকেট বোর্ড তাই দ্বিতীয় সারির ছেলেদের দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে মেয়েদের দলটা হবে প্রথম সারির।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code