সাফাই বাইডেনের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: ১২০টি দেশে নিষিদ্ধ গুচ্ছ বোমা অনেক সময়ই অবিস্ফোরিত অবস্থায় বছরের পর বছর পড়ে থাকে এবং হুটহাট বিস্ফোরিত হয়। নিরপরাধ বেসামরিক মারার রেকর্ড আছে এমন ক্লাস্টার বা গুচ্ছ বোমা ইউক্রেইনকে দেওয়ার পক্ষে যুক্তি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেইনের গোলাবারুদ ফুরিয়ে আসায় তাকে ‘খুব কঠিন’ এ সিদ্ধান্ত নিতে হয়েছে।

এ পদক্ষেপে রাজি হতে তার ‘বেশ খানিকটা সময় লেগেছে’ বলেও জানিয়েছেন ডেমোক্রেট এ প্রেসিডেন্ট।

Manual5 Ad Code

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের ‘সময়োচিত’ এ পদক্ষেপের প্রশংসা করলেও বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং যুক্তরাষ্ট্রের অনেক ডেমোক্রেট রাজনীতিকও এর সমালোচনা করেছেন বলে জানিয়েছে বিবিসি।

Manual1 Ad Code

যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তনভ ইউক্রেইনকে গুচ্ছ বোমা দেওয়ার মার্কিন এ পদক্ষেপকে ওয়াশিংটনের `নিষ্ঠুরতা’ অ্যাখ্যায়িত করে কড়া ভাষায় এর সমালোচনা করেছেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code