কানাডার ভারতীয় দূতাবাসের সামনে উঠল জয় হিন্দ স্লোগান

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

কানাডা অফিস: জাতীয় পতাকা নিয়ে মিছিল করে দূতাবাসের সামনে আসেন প্রবাসী ভারতীয়রা। জমায়েত থেকে ‘ভারত মাতা কি জয়’, ‘বন্দেমাতরম’ এবং ‘জয় হিন্দ’ স্লোগান তোলা হয়। খলিস্তানপন্থীদের বিক্ষোভের পাল্টা এ বার কানাডার ভারতীয় দূতাবাসের সামনে সমবেত হলেন প্রবাসী ভারতীয়দের একাংশ। জাতীয় পতাকা নিয়ে মিছিল করে দূতাবাসের সামনে আসেন তাঁরা। জমায়েত থেকে ‘ভারত মাতা কি জয়’, ‘বন্দেমাতরম’ এবং ‘জয় হিন্দ’ স্লোগান তোলা হয়। প্রবাসী ভারতীয়দের একটি সূত্র মারফত জানা গিয়েছে, তাদের জমায়েতের পরে পিছু হটেন খলিস্তানপন্থীরা।
কানাডার রাজধানী টরন্টোয় ভারতীয় দূতাবাসের সামনে হলুদ রঙের খলিস্তানি পতাকা নিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন খলিস্তানপন্থী কিছু ব্যক্তি। তার পাল্টা হিসাবেই রাস্তার অন্য দিকে ভারতের পতাকা নিয়ে দেশাত্মবোধক স্লোগান দিতে থাকেন প্রবাসী ভারতীয়রা। উল্লেখ্য যে, খলিস্তানি নেতা হরদীপ সিংহ নিজ্জরের হত্যার প্রতিবাদে ৮ জুলাই ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকার বহু শহরে বিক্ষোভ দেখান খলিস্তানিপন্থীরা। গত জুনে কানাডার এক গুরুদ্বারের পার্কিং লটে খুন হন খলিস্তান টাইগার ফোর্স নামক একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের প্রধান এই নেতা।
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code