আবিষ্কারক এক নবী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: হজরত ইদরিস (আ.) ছিলেন বহুগুণে গুণান্বিত এক নবী। পবিত্র কুরআনে তার সম্পর্কে বলা হয়েছে, ‘এ ‎কিতাবে উল্লিখিত ইদরিসের কথা স্মরণ করুন, তিনি ছিলেন সত্যনিষ্ঠ একজন নবী। আমি তাকে উচ্চ ‎মর্যাদায় উন্নীত করেছিলাম।’‎ ‎

তিনি বর্তমান ইরাকের ব্যাবিলন শহরে বাস করতেন, পরবর্তীতে মিসরের ‎দিকে চলে যান। দাওয়াতি কাজে তার আবেগ-উদ্দীপনা ছিল প্রবল। তিনি দাওয়াতের উদ্দেশ্যে দূর-দূরান্তে ‎সফর করেন। লোকজনকে তাদের মাতৃভাষায় আল্লাহর পথে ডাকতে তিনি বহুভাষায় পারদর্শী হয়ে উঠেন, ‎বলা হয় তিনি ৭২টি ভাষা জানতেন। ‎ ‎(ইসলামী বিশ্বকোষ, খণ্ড ৩, পৃষ্ঠা ৭৭৩)

Manual4 Ad Code

জ্ঞান-বিজ্ঞানের প্রতি তার বিশেষ অনুরাগ ছিল। তিনি বলেন, ‘জ্ঞান-বিজ্ঞানই আত্মার জীবন।’‎ (কাসাসুল কুরআন, মাওলানা হিফযুর রহমান সিওহারবি, খণ্ড ১, পৃষ্ঠা ১১৪)‎

তিনি ‎একজন আবিষ্কারকও ছিলেন—আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে তাকে উদ্ভাবনের প্রক্রিয়া জানিয়ে ‎দিতেন।

Manual3 Ad Code

হাদিসে আছে, ‘হযরত ইদরিসই (আ.) প্রথম কলমের ব্যবহার করেন।’‎ ‎ (সহিহ ইবনে হিব্বান, হাদিস নং ৩৬১)

Manual1 Ad Code

সর্বপ্রথম তিনি কাপড় ‎সেলাই করে জামা বানান, এর আগে মানুষ চাদরের মতো পেঁচিয়ে কাপড় পরত। তিনি ১৮২টি শহর গড়ে ‎তুলেন, তারপর একে চারটি ভাগ করে চারজন শাসনকর্তা নিয়োগ করেন। কীভাবে রাষ্ট্র পরিচালনা করতে ‎হবে—রাজাদের সেই নিয়ম-কানুন শিখিয়ে দেন। এবং তিনিই প্রথম অংকশাস্ত্র ও জ্যোতির্বিজ্ঞানের চর্চা ‎করেন । (সীরাত বিশ্বকোষ, খণ্ড ১, পৃষ্ঠা ১৬১)
গ্রহ-নক্ষত্রের অবস্থান ও আবহাওয়া নির্ণয় করে প্রাকৃতিক ঘটনার পূর্বাভাস দিতেন। একটি ‎হাদিসে আছে, ‘একজন নবীকে এই (জ্যোতির্বিজ্ঞানের) এলেম দান করা হয়েছিল। যে ব্যক্তির নকশা তার ‎নকশার সাথে মিলে যাবে, তারটা সঠিক হবে।’‎ ‎(আল বিদায়া ওয়ান নিহায়া, খণ্ড ১, পৃষ্ঠা ২২৮)

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code