মাইন্ড গেম খেলে ভারতের বিপক্ষে স্মরণীয় জয়

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: নারী ব্যাটারদের ব্যর্থতা প্রকট হয়েই বার বার ধরা দিচ্ছে। সর্বশেষ ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি একই ব্যর্থতায় হারতে হয়েছে মাত্র ৮ রানের ব্যবধানে। শেষ ওভারে ১৪ রানও করতে পারেনি লাল-সবুজ জার্সিধারীরা। এমন বহু ম্যাচে শেষ দিকে খেই হারানোর ইতিহাস আছে বাংলাদেশের। তবে বৃহস্পতিবার আর ভুল করেনি তারা। ঠাণ্ডা মাথায় ১০ বল হাতে রেখে ভারতকে তৃতীয় বারের মতো হারিয়েছে নিগার সুলতানার দল। যে জয়ের মাহাত্ম্যও অনেক। এই দলটির বিপক্ষে বাংলাদেশ জয়ের স্বাদ পেলো ২০১৮ সালের এশিয়া কাপের পর।

অথচ এই ম্যাচ নিয়েও শঙ্কা জেগেছিল। রিতু মনিকে সঙ্গে নিয়ে নাহিদা আক্তার প্রতিরোধ গড়াতেই স্মরণীয় এক জয় পেয়েছে স্বাগতিক দল। পরে জানা গেছে, ক্রিজে থাকা এই দুই ব্যাটার ভারতীয় বোলারদের সামনে মাইন্ড গেম খেলছিলেন!

Manual5 Ad Code

দ্বিতীয় ম্যাচ হেরে সংবাদ সম্মেলনে এসে নাহিদা জানিয়েছিলেন, শুরুতে জুটি না হওয়ার কারণেই তারা ক্লোজ ম্যাচগুলো হারছেন। বৃহস্পতিবার তৃতীয় ম্যাচে তেমনটি হয়নি। ছোট ছোট বেশ কিছু জুটির সঙ্গে অধিনায়ক নিগার ও তৃতীয় উইকেটে শামিমা সুলতানার কার্যকরী ৪৬ রানের জুটি কাজে দিয়েছে। এই জুটিই মূলত জয়ের পথটা তৈরি করে দিয়েছে। বাংলা ট্রিবিউনকে এমনটাই জানালেন নাহিদা আক্তার, ‘আমাদের কিন্তু একটা পার্টনারশিপ ছিল। শামীমা এবং জ্যোতি যখন ব্যাটিংয়ে ছিল তারা সিঙ্গেল ক্যারি করছিলেন…এজন্য পরের ব্যাটার হিসেবে আমরা যখন খেলতে নেমেছিলাম, আমাদের জন্য কাজটা সহজ হয়ে গিয়েছে। ’

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code