এক ডিমের দাম দেড় লাখ টাকা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: একটি ডিম ১৪০০ ডলারে বিক্রি হয়েছে। যার দাম বাংলাদেশি টাকায় এক লাখ ৫০ হাজার টাকার বেশি। আমরা সাধারণত ডিম যে রকম আকারে দেখি সেটি তেমন নয়। এই ডিমটি ছিল পুরোপুরি গোলাকার। খবর ডেইলি মেইলের।
প্রতিবেদনে বলা হয়েছে, নিউজ রিডার জ্যাকলিন ফেলগেট মেলবোর্নের উলওয়ার্থসের একটি সুপারমার্কেট থেকে ডিম কিনেছিলেন। তিনি বলেন, কার্টনে আমি একটি গোলাকার ডিম পেয়েছিলাম। গুগল দ্রুত বুঝতে পেরেছিল যে ডিমটি বিলিয়নের মধ্যে একটি।

Manual2 Ad Code

ওই নিউজ রিডার আরও বলেন, ডিমটি এক বিলিয়নের মধ্যে একটি। নিলামে এটির দাম উঠে ১৪০০ ডলার।

Manual8 Ad Code

ডিমটি নিয়ে বিশেষজ্ঞরাও কথা বলেছেন। তারা বলেন, এমন ডিম সাধারণত দেখা যায় না। এটি এক বিলিয়নের মধ্যে একটি পাওয়া যায়।

Manual8 Ad Code

ডিমটি সামাজিক যোগাযোগমাধ্যমে মজার খোরাক হয়ে ওঠে। মজা করে একজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, বাচ্চাদের এত দামি ডিম না খাওয়াই ভালো।

হতভাগ্য মুরগিটি এতদিন এটি লুকিয়ে রেখেছিল বলে মন্তব্য করেছেন আরেকজন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code