আমিরাতের সঙ্গে রুপিতে লেনদেন করবে ভারত

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ভারত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ডলারের পরিবর্তে রুপিতে বাণিজ্য করবে ভারত। লেনদেনে ব্যয় কমাতে এই বিষয়ে আমিরাতের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বিশ্বের তৃতীয় বড় তেল আমদানিকারক দেশ ভারত। রবিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমিরাত সফরকালে দুই দেশের মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয়। তাছাড়া দেশের বাইরে অর্থ লেনদেন আরও সহজ করতে রিয়েল টাইম পেমেন্ট লিংক চালু করবে দেশ দুটি।

Manual8 Ad Code

এই চুক্তি দুটি দেশের অবাধ লেনদেন ও অর্থনৈতিক বাণিজ্য সহজ করবে। শনিবার এমন তথ্য দিয়ে বিবৃতি প্রকাশ করেছে ভারতের রিজার্ভ ব্যাংক। ভারত বিশ্বের তৃতীয় বড় তেল আমদানিকারক ও ভোক্তা দেশ। গত বছর ভারতের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছিল, তারা রুপিতে লেনদেন করবে। যদিও এখনও তারা সংযুক্ত আরব আমিরাতের তেলের জন্য ডলার ব্যবহার করছে। ২০২২ সালের এপ্রিল থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত ৮৪.৫ বিলিয়ন ডলারের বাণিজ্য হয় দেশ দুটির।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code