থ্রিলার মুভিকেও হার মানায় রেক্সের অপরাধ কাহিনী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি: স্থপতির আড়ালে লুকিয়ে থাকা ভয়ংকর এক সিরিয়াল কিলারকে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক পুলিশ। এক যুগের বেশি সময় চেষ্টার পর বৃহস্পতিবার রাতে রেক্স হিউয়েরমান নামের ওই খুনিকে আটক করা হয়। ৯ জন নারী, একজন পুরুষ ও একটি শিশু হত্যার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

রুদ্ধশ্বাস থ্রিলার মুভিকেও হার মানায় রেক্সের অপরাধ কাহিনী। তার মূল টার্গেট ছিল যৌনকর্মীরা। ২০১০ থেকে ২০১১ সালে নিউইয়র্কের লং আইল্যান্ডের সমুদ্রতীরে পাওয়া যায় একের পর এক মরদেহ। লাশগুলোর কোনোটি বস্তাবন্দি, কোনোটি ঝোঁপের নিচে ছিল।
ধারণা করা হচ্ছিল, ঘটনাগুলোর পেছনে দায়ী একই ব্যক্তি। তবে কোনো সূত্র মিলছিল না হত্যাকারী সম্পর্কে।

Manual2 Ad Code

একটি পিকআপ ভ্যানের সূত্র ধরে পুলিশের সন্দেহের তালিকায় আসেন রেক্স। ম্যানহাটানে তার খেয়ে ফেলে রাখা একটি পিৎজার বাক্স সংগ্রহ করে ডিএনএ পরীক্ষা করে পুলিশ। সেই পরীক্ষার ফল মৃত এক নারীর দেহাবশেষ থেকে পাওয়া আলামতের সঙ্গে মিলে যায়। আরও কিছু সূত্র মিলে যাওয়ার পর নিশ্চিত হন তদন্তকারীরা। এতে এক যুগের বেশি সময় ধরে তদন্তের অমীমাংসিত রহস্যের জট খোলে। ৫৯ বছর বয়সী রেক্স ১১টি হত্যাকাণ্ডের পরও প্রকাশ্যে ঘুরে বেড়িয়েছেন বছরের পর বছর।

Manual4 Ad Code

পুলিশ কমিশনার রডনি হ্যারিসন বলেন, রেক্স একজন দানব, যিনি আমাদের মাঝেই চলাফেরা করতেন। একেকটি পরিবার ধ্বংসকারী এক শিকারি তিনি। এ বিষয়ে আইনজীবী জন রে বলেন, আজ স্বস্তির নিঃশ্বাস ফেলছি। ১২ বছর ধরে এই মামলায় তদন্তের পর এখন নিজেকে হালকা মনে হচ্ছে। নিহতদের পরিবারগুলোর জন্যও স্বস্তির কারণ এটি। অবশেষে অপরাধীকে আটক করা হলো।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code