ভারতে পাঁচ বছরে সাড়ে ১৩ কোটি গরিব কমেছে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ভারত প্রতিনিধি: দেশটির সরকারি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভারত সরকারের পর্যবেক্ষক সংস্থা এনআইটিআই আয়োগ এ প্রতিবেদনটি প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের আগের পাঁচ বছরে ভারতে ১৩ কোটি ৫০ লাখ মানুষ দারিদ্রতা থেকে মুক্তি পেয়েছেন। ২০১৫-১৬ সালে ভারতে দরিদ্র বা গরিব ছিলেন ২৫ শতাংশ মানুষ। কিন্তু ২০১৯-২১ সালের মধ্যে এটি ১৫ শতাংশে নেমে আসে। বিশেষ করে গ্রামীণ এলাকায় দারিদ্রতার হার উল্লেখযোগ্য হারে কমেছে। দারিদ্রতা থেকে সবচেয়ে বেশি মুক্তি পেয়েছেন উত্তরপ্রদেশের মানুষ। এরপর যথাক্রমে রয়েছে বিহার ও মধ্যপ্রদেশ।

Manual1 Ad Code

জাতিসংঘের বহুমাত্রিক দারিদ্রতা সূচক প্রয়োগ করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। এর মাধ্যমে দারিদ্রতা নির্ণয়ে অপুষ্টি, শিক্ষা এবং স্যানিটেশনসহ মোট ১২টি বিষয় বিবেচনা করা হয়। যদি কেউ এই তিনটি বা তারও বেশি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে থাকেন, তাহলে তাকে দরিদ্র হিসেবে গণ্য করা হয়।

নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ও অর্থনীতিবিদ সুমন বেরি বলেন, পুষ্টি ও শিক্ষার উন্নতি, স্যানিটেশন এবং ভোজ্যতেল দারিদ্রতা কমাতে বড় ভূমিকা রেখেছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code