রাশিয়ার বেরিয়ে যাওয়ার খেসারত দেবে কোটি মানুষ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: কৃষ্ণসাগরীয় শস্যচুক্তি থেকে রাশিয়া বেরিয়ে যাওয়ায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। ইউক্রেনের সঙ্গে সম্পাদিত শস্যচুক্তির মেয়াদ আর না বাড়ানোয় ক্ষতির মুখে পড়বে বিশ্বের কোটি কোটি ক্ষুধার্ত মানুষ। এ কথা জানিয়ে হতাশা ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

Manual7 Ad Code

রাশিয়ার বেরিয়ে যাওয়ার প্রতিক্রিয়ায় জাতিসংঘ সদর দফতরে সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ করে গুতেরেস বলেছেন, বিশ্বের কোটি কোটি মানুষ ক্ষুধায় ধুঁকছে। প্রতিনিয়ত জীবনযাত্রার ব্যয় বাড়ায় হিমশিম খাচ্ছে বহু মানুষ। এখন শস্য চুক্তি নিয়ে মস্কোর সিদ্ধান্তে এসব মানুষকে চড়া মূল্য দিতে হবে।

Manual5 Ad Code

তিনি আরও বলেছেন, মস্কোর পদক্ষেপ বিশ্বের অভাবী ও দরিদ্র লোকদের ঝুঁকিতে ফেলবে। নির্বিঘ্নে খাদ্যশস্য রফতানির জন্য শস্য চুক্তি নবায়ন করা হবে বলে আশা করছিল জাতিসংঘ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code