নতুন তথ্যদিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দেশের ফেরার বিষয়টি নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ আলোচনা হচ্ছে, বিশেষ করে যখন বছরের শেষ দিকে দেশটিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। তার ছোট ভাই বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন যে, নওয়াজ শরিফ দেশে ফিরে আগামী নির্বাচনের আগেই দলের হাল ধরবেন।

Manual2 Ad Code

এমনই প্রেক্ষাপটে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ নওয়াজ শরিফের দেশে ফেরা নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছেন। তিনি বলেছেন, প্রধান বিচারপতি (সিজেপি) উমর আতা বান্দিয়াল অবসর নেওয়ার পর দেশে ফিরবেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) সুপ্রিমো নওয়াজ শরিফ।২০১৯ সালের নভেম্বর থেকে লন্ডনে স্ব-আরোপিত নির্বাসনে রয়েছেন পাকিস্তানের একধিকবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ২০১৭ সালে দুর্নীতির অভিযোগ প্রমাণ হলে দেশটির আদালত এক যুগান্তকারী রায়ে তাকে সরকারি পদে থাকার ক্ষেত্রে অযোগ্য ঘোষণা করে। ফলে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। পরে ইমরান খানের সরকার ক্ষমতা নিলে লন্ডনে পাড়ি জমান নওয়াজ।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code