আসছে মেয়েদের বিপিএল

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে দারুণ পারফরম্যান্স করেছেন বাংলাদেশের মেয়েরা। দলের এমন পারফরম্যান্সে খুব খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রধান নাজমুল হাসান পাপন রবিবার দুপুরে মেয়েদের সাথে স্বাক্ষাৎ করেন। মেয়েদের সঙ্গে মধ্যাহ্নভোজ করেন, কেক কাটেন এবং একটি সভাও হয়েছে। মেয়েদের ক্রিকেটকে আরও বেগবান করতে কিছু পরিকল্পনার কথা বলেন বোর্ড সভাপতি।

Manual8 Ad Code

নাজমুল হাসান পাপনের কাছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মতো মেয়েদের জন্যও একটি ফ্র্যাঞ্চাইজি লিগের দাবি তোলেন নিগার সুলতানা জ্যোতিরা। মেয়েদের ক্রিকেট আরও এগিয়ে নেওয়ার স্বার্থে স্কুল পর্যায়ে ক্রিকেটসহ ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের আশ্বাস দেন বোর্ড সভাপতি, ‘মেয়েদের স্কুল ক্রিকেট। এটা আমরা এই বছর শুরু করতে চাই। এতে করে আমরা নতুন নতুন ক্রিকেটার পাবো আশা করি।’

মেয়েদের বিপিএল আয়োজনের সম্মতি দিয়ে বিসিবি প্রেসিডেন্ট বলেছেন, ‘ওরা মেয়েদের বিপিএল চেয়েছে। সেটাও আমরা বলেছি যে, নীতিগতভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা সেটা চালু করবো এখন।’

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code