সুযোগ কাজে লাগাচ্ছে পাকিস্তান

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা এবং রাশিয়া ও মেক্সিকোর মতো দেশগুলোতে নতুন বাজার তৈরি হওয়ার বিষয়টি পাকিস্তানের জন্য সুফল বয়ে আনবে বলে মনে করছে আরইএপি।

Manual5 Ad Code

ভারি বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির ফলে ভারত চাল রপ্তানিতে যে নিষেধাজ্ঞা দিয়েছে তারই সুফল পাচ্ছে প্রতিবেশী দেশ পাকিস্তান। এটা ভারতের প্রতিদ্বন্দ্বী দেশটির জন্য বড় সুযোগও বটে। পাকিস্তান চাল রপ্তানি অ্যাসোসিয়েশন (আরইএপি) এ সুযোগ কাজে লাগিয়ে আগের চেয়ে আরও বেশি চাল বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করতে চায় বলে বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে জিও নিউজ।

Manual2 Ad Code

ভারতের চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা এবং রাশিয়া ও মেক্সিকোর মতো দেশগুলোতে নতুন বাজার তৈরি হওয়ার বিষয়টি পাকিস্তানের জন্য সুফল বয়ে আনবে বলে মনে করছে আরইএপি।

অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান চেলা রাম কেওলানি বলেছেন, ‘বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সত্ত্বেও পাকিস্তান আগের অর্থবছরে ২ দশমিক ১৪ বিলিয়ন মূল্যের ৩ দশমিক ৭ মিলিয়ন টন চাল রপ্তানি করেছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code