নিউইয়র্ক থেকে ইউরোপের ভাড়া ১০৯ ডলার

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি: নিউইয়র্ক থেকে ইউরোপের ১০টি শহরে যাওয়া যাবে মাত্র ১০৯ ডলারে। বিমান যাত্রায় এমনই সস্তা অফারের ঘোষণা দিয়েছে আইসল্যান্ডভিত্তিক বাজেট এয়ারলাইন্স প্লে এয়ার। নিউইয়র্ক থেকে ইউরোপের বিমান ভাড়া মাত্র ১০৯ ডলার!

Manual8 Ad Code

এ অফারের আওতায় নিউইয়র্কের স্টুয়ার্ট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আইসল্যান্ডের রিকজাভিক, ইংল্যান্ডের লন্ডন, আয়ারল্যান্ডের ডাবলিন, ফ্রান্সের প্যারিস, জার্মানির বার্লিন, স্টুটগার্ট, ডেনমার্কের কোপেনহেগেন, বেলজিয়ামের ব্রাসেলস, নরওয়ের ট্রনহেম ও সুইডেনের গোথেনবার্গে যেতে পারবেন যাত্রীরা।

Manual8 Ad Code

ওয়ানওয়ে ট্রিপের জন্য সিটভাড়া ১০৯ ডলার দিতে হলেও অফারের সুবিধা পেতে যাত্রীদের কিনতে হবে রাউন্ড ট্রিপের টিকিট। এই অফারে আগামি সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ভ্রমণ করতে পারবেন যাত্রীরা।

Manual6 Ad Code

ট্রান্স আটলান্টিক বাণিজ্যিক ফ্লাইটে তুলনামূলক ছোট বিমান ব্যবহার করছে প্লে এয়ারলাইন্স। এই রুটে এয়ারলাইন্সগুলো সাধারণত বোয়িং ৭৮৭ এর মতো বড় বিমান ব্যবহার করে। তবে প্লে এয়ার ব্যবহার করবে এয়ারবাসের এ ৩২১ নিও এর মতো ন্যারো বডির এয়ারক্রাফট।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code