কানাডায় সংবাদ প্রচার বন্ধ রেখেছে মেটা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: কানাডায় ফেসবুক ও ইনস্টাগ্রামে সব ধরনের সংবাদের প্রচার বন্ধ রেখেছে মেটা। কানাডীয় সরকার মেটার এই সিদ্ধান্তকে দায়িত্বজ্ঞানহীন বলে উল্লেখ করেছে। খবর রয়টার্সের।

Manual5 Ad Code

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি কানাডায় নিউজ কনটেন্ট প্রচারের বিপরীতে মেটা ও গুগলকে অর্থ দিতে বাধ্য করতে ‘অনলাইন নিউজ অ্যাক্ট’ নামে একটি আইন পাস করা হয়। এই আইনের প্রয়োগ ঘটলে প্রকাশকরা অর্থ পাবেন।

Manual7 Ad Code

তবে এই অর্থ প্রদানে অস্বীকৃতি জানিয়েছে মেটা। তাই ফেসবুক ও ইনস্টাগ্রামে নিউজের প্রচার বন্ধ রেখেছে সংস্থাটি।

কানাডায় মেটার পাবলিক পলিসির প্রধান রাচেল কুরান বলেন, নিউজ আউটলেটগুলো তাদের পাঠকদের সংখ্যা বাড়াতে স্বেচ্ছায় ফেসবুক এবং ইনস্টাগ্রামে বিষয়বস্তু শেয়ার করে। বিপরীতে আমরা জানি যে পাঠকরা শুধু খবরের জন্য আমাদের প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে না।

তিনি বলেন, তারা তাদের ব্যবহারকারীদের সংবাদ সংস্থাগুলোতে তাদের ন্যায্য অংশ প্রদানের পরিবর্তে ভালো মানের এবং স্থানীয় সংবাদ অ্যাক্সেস করা থেকে ব্লক করবে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code