মাস্ক-জাকারবার্গ লড়াই হবে ২৬ অগাস্ট

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি: মেটা প্রধান মার্ক জাকারবার্গ বলেছেন, প্রতিদ্বন্দ্বী সামাজিক মাধ্যম ‘এক্স’-এর মালিক ইলন মাস্কের প্রস্তাবিত ‘লোহার খাঁচায় লড়াই’ নিয়ে প্রস্তুতি চলছে তারও।

Manual3 Ad Code

সম্প্রতি উন্মোচিত সামাজিক মাধ্যম ‘থ্রেডস’-এর এক পোস্টে জাকারবার্গ লড়াইয়ের জন্য ২৬ অগাস্ট তারিখটি প্রস্তাব করছেন।

এর আগে সামাজিক মাধ্যম এক্স-এ একটি পোস্ট করেন মাস্ক। এতে তিনি দাবি করেন, এই লড়াইয়ের জন্য ‘সারাদিন’ প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। এর প্রতিক্রিয়ায় জাকারবার্গ লেখেন : “আমি আজই প্রস্তুত…তবে সে এখনও নিশ্চিত করেনি।”

Manual6 Ad Code

জুন মাসে থ্রেডস উন্মোচনের পর থেকেই সরাসরি প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন এই দুই সোশাল মিডিয়া টাইকুন।

এক থ্রেডস ব্যবহারকারী জাকারবার্গকে জিজ্ঞেস করেন, এই লড়াইয়ের জন্য তারা দুইজন সম্মত হয়েছেন কি না। এর জবাবে তিনি বলেন, ‘ফান্ডিং সুরক্ষিত’। এর মাধ্যমে তিনি ২০১৮ সালে মাস্কের এক পোস্টের দিকে ইঙ্গিত দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি। সে সময় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কোম্পানি টেসলাকে ব্যক্তিমালিকানায় নেওয়ার পরিকল্পনা সম্পর্কে জানানোর সময় একই কথা বলেছিলেন মাস্ক। তবে ওই চুক্তি কখনও বাস্তবায়িত হয়নি। বরং মার্কিন বাজার নিয়ন্ত্রক সংস্থার কাছে দুই কোটি ডলারের জরিমানা গুনতে হয়েছিল মাস্ককে। এর পাশাপাশি, সে সময় টেসলার চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন তিনি। এ ছাড়া, টেসলা সম্পর্কে তিনি কী ধরনের বিষয়াদি টুইট করতে পারবেন তাতেও সীমা টেনে দেয় আদালত।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code