সরকারের অর্জন নষ্ট করে দিচ্ছে-দুর্নীতি, অনিয়ম এবং লুটপাট

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) থেকে ঃ-দুর্নীতি, অনিয়ম এবং লুটপাট সরকারের অর্জন নষ্ট করে দিচ্ছে। আমি মনে করি চুনোপুটি ধরে লাভ নেই। ধরতে হবে রাঘববোয়ালদের। মন্ত্রণালয় ও অধিদপ্তরগুলোতে জেকে বসা দুর্নীতি বন্ধে আরো কঠোর হতে হবে। এসব জায়গায় গড়ে ওঠা সিন্টিকেটগুলো ভাঙ্গতে হবে। মনে রাখতে হবে, মানুষ না বাঁচলে, সরকার থাকেনা। সত্যিই, কী বিচিত্র আমাদের বাংলাদেশের মানুষ- কী অদ্ভূত, কী অবিশ্বাস্য প্রকৃতির মানুষ আমরা ৯০% মুসলিমের দেশ প্রিয় বাংলাদেশে ৯৯% খাবারে ভেজাল, এরা নামাজও পড়ে, রোজাও রাখে, হজ্বও করে, সুদও খায়, ঘুষও খায় আবার খাবারে বিষও মিশায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন দুর্নীতিবাজ যে দলেরই হোক না কেন, তাদেরকে ছাড় দেওয়া হবে না।কিন্তু সরকারের কোন লক্ষ্য দেখছি না ।

তিনি বলেছিলেন আর্দশ ও নীতি না থাকলে কখনও নেতা হওয়া যায় না। ত্রখন আমার ? কতজন আপনি পাবেন আর্দশ ও নীতিবান , দুর্নীতিমুক্ত বাংলাদেশে ।যদি দেশকে দুর্নীতিমুক্ত করা যায়, তাহলে দেশ অনেক বেশি এগিয়ে যাবে। এটা নিয়ে কোন সন্দেহ নেই। বাংলাদেশে কয়েকজন দুর্নীতিমুক্ত মানুষ পাবেন ,যেখানে৯৫ % মানুষ দুর্নীতি পরায়ন ।

Manual1 Ad Code

আমি মনে করি -বেঁচে থাকার জন্য টাকা দরকার আছে এটা ঠিক তবে আমার এক টাকাও হারাম কিংবা অবৈধ টাকার দরকার নেই। আমার শেষ নিশ্বাসের আগেও যেন এক টাকা হারাম খেতে না হয় আল্লাহর কাছে এটাই আমার চাওয়া ।সে যে দলের হোক তাকে ছাড়া উচিত না সরকার বা বিরোধী ।

Manual8 Ad Code

মানুষের মনের কথা বলেছিলেন শেখ হাসিনা ত্ররা নামজ পড়বে -এখনও তারাই ঘুষ খাবে, দুর্নীতি করবে, সবকিছু করবে। আবার হালাল মাংসও খুঁজবে। এটাই তো ওদের চরিত্র।আমি মনে করি জীবনের চাহিদাকে যত সীমিত রাখবেন,জীবন আপনার ততই শান্তিময় হবে । আজ যা কিছু নিয়ে অহংকার করছেন, কাল সেটা আপনার কাছে না ও থাকতে পারে, কারণ আপনার নিজের নিঃশ্বাস ও যেকোনো সময় আপনাকে না বলেই চলে যাবে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code