প্রস্তুত হচ্ছেন হাফেজ আব্দুল্লাহ আল মামুনের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: অসাধারণ মুখস্থ শক্তি, বিশুদ্ধ ও সুন্দর তিলাওয়াতে এ পর্যন্ত দেশের শতাধিক হাফেজে কুরআন বিশ্ববাসীকে মুগ্ধ করেছে। সাম্প্রতিক সময়ে যার সবচেয়ে বড় উদাহরণ হাফেজ সালেহ আহমাদ তাকরিম।

কিন্তু হাফেজ তাকরিমের এই সাফল্যের অন্যতম অনুসঙ্গ- ‘আল-কুরআনুল হাকিম’। নিজের মুগ্ধকর তিলাওয়াত, অসাধারণ স্মৃতিশক্তি, কঠোর পরিশ্রম এবং বাবা-মা ও ওস্তাদদের ধারাবাহিক সহযোগিতার পাশাপাশি তাকে বিশ্বমঞ্চে বিজয়ী করার পেছনে অবদান রেখেছে ‘আল-কুরআনুল হাকিম’।

Manual6 Ad Code

‘আল-কুরআনুল হাকিম’ হচ্ছে আমাদের দেশে পবিত্র কুরআনে কারিমের একটি নতুন সংস্করণ বা প্রতিলিপি।

Manual6 Ad Code

আরব বিশ্বে সর্বাধিক প্রচলিত ‘মুসহাফুল মদিনা’র অনুকরণে এটি প্রস্তুত করেছেন আন্তর্জাতিক হাফেজ আব্দুল্লাহ আল মামুন। এটি এখন বাংলাদেশেও পাওয়া যাচ্ছে। কুরআনে কারিমের অভিনব এই প্রতিলিপিটি এরই মধ্যে দেশের বিশিষ্ট কারি, হাফেজ ও আলেমদের প্রশংসা কুড়িয়েছে।

দেশের হাফেজদের প্রধান মুরব্বি হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান হাফেজ শায়খ আব্দুল হক এর প্রশংসা করে বলেন, ‘চমৎকার এই কুরআনুল হাকিম হাফেজ আব্দুল্লাহ আল মামুন প্রস্তুত করেছেন। আলহামদুলিল্লাহ। মুসহাফুল মদিনার ওপর খুবই চমৎকার, সমৃদ্ধ ও গবেষণামূলক কাজ হয়েছে। আল্লাহ এটি নাজাতের ওসিলা বানিয়ে দিন। আমিন।’

Manual7 Ad Code

কাতার বিশ্ববিদ্যালয়ের তাফসির বিভাগের প্রধান বিশিষ্ট মুফাসসির শায়খ আব্দুস সালাম মাজিদিও এটির ভূয়সী প্রশংসা করেছেন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code