বাবরই সেরা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্ক: বর্তমান সময়ে কে সেরা ব্যাটার তা নিয়ে বিরাট কোহলি ও বাবর আজমের মাঝে তুলনা চলে। ভারত-পাকিস্তানের মাঝে রাজনৈতিক বৈরিতা থাকলেও এই দুই তারকার মাঝে সেসবের ছাপ পড়েনি কখনও। বরং তাদের মাঝে সম্পর্কটা যে শ্রদ্ধার সেটার প্রমাণ পাওয়া গেছে অনেকবার। বিরাট কোহলিতো এবার সেরা ব্যাটারের তকমা দিলেন পাকিস্তানের অধিনায়ককে। কোহলি মনে করেন, ‘বাবর সম্ভবত এখনকার সময়ের সেরা।’
স্টার স্পোর্টসের সঙ্গে এক সাক্ষাৎকারে দুজনের সম্পর্ক নিয়ে কথা বলেছেন কোহলি। ভারতের সাবেক এই অধিনায়ক বলেছেন, সেই ২০১৯ সালের বিশ্বকাপে দু‘জনের প্রথম সাক্ষাতের পর সম্পর্কটা অটুট আছে এখনও, ‘বাবরের সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয় ২০১৯ বিশ্বকাপে ম্যানচেস্টারের ম্যাচের পর। আমি আগে থেকে ইমাদ ওয়াসিমকে চিনতাম। ওর সঙ্গে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে পরিচয়। ওই আমাকে বলে বাবর নাকি কথা বলতে চায়।

Manual6 Ad Code

তিনি আরও বলেছেন, ‘তার পর আমরা এক সঙ্গে বসে আড্ডা দিয়েছি। ওই ম্যাচ নিয়ে কথাও বলেছি। প্রথম দিন থেকেই তার কাছ থেকে গভীর শ্রদ্ধা ও সম্মান পেয়েছি। যেটার পরিবর্তন আজও হয়নি।’

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code