বাইডেনের নতুন নিষেধাজ্ঞা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: তথ্য প্রযুক্তিতে চীনের অগ্রগতি টেনে ধরতে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন বিনিয়োগ-সংক্রান্ত এক নির্বাহী আদেশে ওই নিষেধাজ্ঞা দেন। এর ফলে এখন থেকে চীনা প্রযুক্তি খাতে বিনিয়োগ করতে পারবে না মার্কিন কোনো ব্যক্তি কিংবা ব্যবসা প্রতিষ্ঠান।

Manual4 Ad Code

নিষেধাজ্ঞায় কয়েকটি খাতের কথা উল্লেখ করেছে মার্কিন প্রশাসন। এর মধ্যের রয়েছে উন্নত সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, কোয়ান্টাম কম্পিউটিং। এসবের মাধ্যমে সামরিক এবং গোয়েন্দা অ্যাপ্লিকেশনও থাকতে পারে। যুক্তরাষ্ট্র চায়, মার্কিন বিনিয়োগ কোনোভাবেই যাতে চীনের সামরিক আধুনিকায়নকে সহায়তা না করে। এটি ওয়াশিংটনের নিরাপত্তার জন্য হুমকি। এই আইনের ফলে এখন থেকে কেউ বিনিয়োগ করছে কিনা– তা আরও বেশি নজরদারি করবে সংস্থাগুলো।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code