ফ্লাইটের জরুরি অবতরণ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: যুক্তরাষ্ট্রের মিয়ামি থেকে চিলিগামী একটি বাণিজ্যিক ফ্লাইটে মাঝ আকাশে পাইলটের মৃত্যু হয়েছে। উড়োজাহাজের বাথরুমে পড়ে গিয়ে পাইলট ক্যাপ্টেন ইভান আন্দাউরের মৃত্যু হয়। এর ফলে রবিবার রাতে ফ্লাইটটি ২৭১ যাত্রী পানামায় জরুরি অবতরণে বাধ্য হন কো-পাইলট।

Manual7 Ad Code

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট-এর খবরে বলা হয়েছে, এলএটিএএম এয়ারলাইনের ফ্লাইটটি উড্ডয়নের তিন ঘণ্টা পর অসুস্থবোধ করতে শুরু করেন মৃত পাইলট আন্দাউর। ক্রুরা তাকে জরুরি চিকিৎসা দেন। কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি।

পানামা সিটির টকুমেন্ট আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের পর চিকিৎসকরা পাইলটকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। মৃত আন্দাউর ছিলেন একজন অভিজ্ঞ পাইলট। ২৫ বছরের অভিজ্ঞতা ছিল তার।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code