স্বাধীন জীবনের জন্য বিচ্ছেদ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

কানাডা অফিস: দীর্ঘ দেড় যুগের বিবাহিত জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তাঁর স্ত্রী সোফি গ্রেগোয়ার। দেশ-বিদেশে ‘আদর্শ’ হিসেবে পরিচিতি পাওয়া এ দম্পতির বিচ্ছেদের খবরে শোরগোল পড়ে গেছে। খবরটা আকস্মিক হলেও সোফির মনে হয়তো বিচ্ছেদের আকাঙ্ক্ষা আগে থেকেই ছিল। গত বছর দেওয়া এক সাক্ষাৎকারে সোফি ইঙ্গিত দিয়েছিলেন, যুগ যুগ ধরে চলে আসা বিবাহিত নারীদের গৃহস্থালী ভূমিকা থেকে বের হয়ে আসতে চান তিনি।

Manual8 Ad Code

২০২২ সালের নভেম্বরে সোফির ওই সাক্ষাৎকার সম্প্রচার হয়েছিল। সাক্ষাৎকারটি নিয়েছিলেন প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেল। ওই সময় মেগানের ‘গুড ওয়াইফ, ব্যাড ওয়াইফ; গুড মম, ব্যাড মম’ শীর্ষক পডকাস্টে অংশ নেন সোফি।
পডকাস্টের শুরুতেই সোফির সম্পর্কে বলতে গিয়ে মেগান বলেন, নারীদের ওপর অতিরিক্ত প্রত্যাশার চাপ সামাল দেওয়ার উপায় সোফি খুব ভালোভাবে জানেন। এর প্রতিক্রিয়ায় যেসব নারীরা দিনের পর দিন ঘরের কাজ ও সন্তান সামলানোর চাপ নিজেদের কাঁধে বয়ে নিয়ে চলেছেন এবং সেই চাপ থেকে মুক্ত হতে চান, তাঁদের সম্পর্কে কথা বলেন সোফি।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code