নিউইয়র্কে অনুমতি ছাড়াই প্রচার করা যাবে আজান

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজঃ মুসল্লিরা যেন আরও স্বাধীন ও স্বতস্ফূর্তভাবে নামাজ আদায় করতে পারেন ধীরে ধীরে সেই ব্যবস্থা করছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের স্থানীয় সরকার। তারই অংশ হিসেবে এখন বিশেষ অনুমতি ছাড়া জুমার নামাজ ও রমজান মাসে মাগরিবের নামাজের আজান প্রচারের অনুমতি দিয়েছেন নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস।

Manual2 Ad Code

তিনি জানিয়েছেন, নতুন নীতি অনুযায়ী, শুক্রবারের জুমার নামাজ ও পবিত্র রমজানে প্রকাশ্যে মাগরিবের আজান প্রচারের জন্য মসজিদগুলোকে এখন থেকে আর কোনো বিশেষ অনুমতি নিতে হবে না।

Manual5 Ad Code

মেয়র এরিক অ্যাডামস আরও জানিয়েছেন, আজান দেওয়ার সময় লাউড স্পিকারের শব্দ যেন নির্দিষ্ট সীমার মধ্যে থাকে সে বিষয়টি নিশ্চিত করতে ও নতুন নীতি সম্পর্কে ধারণা দিতে পুলিশ বিভাগের কমিউনিটি অ্যাফেয়ার্স ব্যুরো মসজিদগুলোর সঙ্গে কাজ করবে।

পূর্বানুমতি ছাড়া আজান প্রচারের ব্যাপারে একটি অনুষ্ঠানে নিউইয়র্কের মেয়র বলেছেন, ‘দীর্ঘদিন ধরে, একটি ধারণা কাজ করছে— আমাদের কমিউনিটিগুলোকে আজান প্রচারের ব্যাপারে সহায়তা করা হচ্ছে না। আজ আমরা লাল ফিতা কেটে মসজিদ এবং ধর্মীয় স্থাপনাগুলোকে পরিষ্কারভাবে বলছি তারা স্বাধীনভাবে শুক্রবার এবং রমজান মাসে আজান প্রচার করতে পারবে কোনো বিশেষ অনুমতি ছাড়া।’

Manual3 Ad Code

গত বছর মিনিয়েপোলিসে প্রকাশ্যে আজান দেওয়ার অনুমতি দেওয়া হয়। মিনিয়েপোলিসের কর্মকর্তাদের সেই উদ্যোগ বিশ্বব্যাপী সাড়া ফেলেছিল।

Manual5 Ad Code

এদিকে ইসলাম ধর্মাবলম্বীরা দিনে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। আর এই নামাজের আগে দেওয়া হয় আজান। এই আজানের মাধ্যমে নামাজ আদায়ের আহ্বান জানানো হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code