উল্লেখযোগ্য অগ্রগতি দেখছে যুক্তরাষ্ট্র

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: দক্ষিণে শক্তিশালী রুশ অবস্থানের বিরুদ্ধে ইউক্রেনের বাহিনী ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ করেছে বলে দাবি করছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেছেন, গত ৭২ ঘণ্টায় জাপোরিঝিয়ার দক্ষিণে এই সাফল্যগুলো পাওয়া গেছে।

Manual7 Ad Code

এদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলছেন, কিয়েভের বাহিনী অগ্রসর হচ্ছে। তবে কঠিন লড়াই চলছে। অন্যদিকে উত্তর-পূর্ব ইউক্রেনের কুপিয়ানস্ক শহরের কাছে কৌশলগত এলাকা দখলের দাবি করেছে রাশিয়া। যদিও এসব দাবির কোনটিই স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

Manual3 Ad Code

হোয়াইট হাউসের নিরাপত্তা মুখপাত্র কিরবি বলেন, দক্ষিণে ক্রিমিয়াকে রাশিয়ান স্থল করিডোর থেকে বিভক্ত করার লক্ষ্যে অভিযান চলছে। তবে এটা প্রত্যাশার চেয়ে ধীর গতিতে হচ্ছে। ইউক্রেনীয় সেনারা রুশ প্রতিরক্ষার বিরুদ্ধে কিছু সাফল্য অর্জন করেছে।

Manual1 Ad Code

সপ্তাহের শুরুতে ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছিল, জাপোরিঝিয়া অঞ্চলের রোবোটাইন গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে তারা। অন্যদিকে উত্তর-পূর্বে খারকিভের পুনরুদ্ধার করা অঞ্চলগুলো ফের দখলে নিতে জোর প্রচেষ্টা চালাচ্ছে রাশিয়া।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code