আটলান্টিক সিটিতে বলরাম জয়ন্তী উপলক্ষে ধর্মসভা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী: গত ৩০ আগষ্ট, ২০২৩, বুধবার যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে শ্রী বলরাম জয়ন্তী উপলক্ষে ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে।

আটলান্টিক সিটির প্রবাসী হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে এই ধর্মসভার আয়োজন করা হয়েছিল।

Manual6 Ad Code

ওইদিন সন্ধ্যায় আটলান্টিক সিটির ১৪১১ , পেনরোজ এভিনিউর ভেনুতে অনুষ্ঠিত ধর্মসভার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল পবিত্র ধর্মগ্রন্থ গীতা থেকে পাঠ, মালা জপ, সমবেত প্রার্থনা , ভজন, কীর্তন, ইত্যাদি।

আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার, তৃপ্তি সরকার, পিকলু দাশ, গংগা সাহা, দীপা দে জয়া, সেনটু সরকার, ধীমান পাল, সোমা বিশ্বাস , রানা দাশ, সজল দাশ, ইন্দিরা চৌধুরী, প্রভীন ভিগ, ভবানী প্যাটেল, দীপক শাহ, সজল চক্রবর্তী,সুমি মজুমদার, মিনু নন্দী, সুপ্রীতি দে প্রমুখ ধর্মসভার বিভিন্ন পর্বে অংশগ্রহণ করেন।

Manual2 Ad Code

ধর্মসভা শেষে ধর্মসভায় অংশগ্রহনকারীদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code