মসজিদে প্রবেশের সময় জোরে সালাম দেওয়া যাবে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: অনেক মুরব্বিকে দেখা যায় আজানের পর মসজিদে প্রবেশ করে উঁচুস্বরে সালাম দিতে। অথচ তখন মসজিদে কেউ নামাজ পড়ছে, কেউ তেলাওয়াত করছে, আবার কেউবা তাসবি-তাহলিল পড়ায় মগ্ন আছে। এখন আমার জানার বিষয় হচ্ছে, মসজিদে প্রবেশ করার সময় জোরে সালাম দেওয়ার ব্যাপারে শরিয়ত কি বলে?
মসজিদে প্রবেশের সময় নামাজে বা অন্য কোনো ইবাদতে লিপ্ত নেই এমন কারও মুখোমুখি হলে অন্য কোনো মুসল্লির ইবাদতে ব্যাঘাত না করে নিম্নস্বরে সালাম দেওয়া যাবে। কিন্তু যদি মুসল্লিরা নিজ নিজ ইবাদতে মশগুল থাকেন, সেক্ষেত্রে সালাম দেওয়া থেকে বিরত থাকা কর্তব্য।

আর মসজিদে অন্যের ক্ষতি হয় এমন উঁচুস্বরে সালাম দেওয়া সঠিক নয়। ইমাম সাহেবদের দায়িত্ব হলো মানুষকে হিকমত ও প্রজ্ঞার সঙ্গে বিষয়টি বুঝিয়ে দেওয়া।

Manual4 Ad Code

সূত্র: ফাতাওয়া হিন্দিয়া : ৫/৩২৫; আল বাহরুর রায়েক : ৮/২০৭; রদ্দুল মুহতার : ১/৬১৬

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code