

নিউইয়র্ক অফিস: জীবন মানে যে ক্রমাগত লড়াই করে যাওয়া, এটি দক্ষিণি তারকা সামান্থা রুথ প্রভুর চেয়ে আর কে ভালো জানে! বিয়ের পর ক্যারিয়ারে ধস, তারপর একদিকে বিচ্ছেদের যন্ত্রণা, অন্যদিকে ক্যারিয়ারের সবচেয়ে বড় সফলতা! একের পর এক বড় সিনেমায় চুক্তিবদ্ধ হতে না হতেই শরীরে এসে বাসা বাঁধল বিরল রোগ অটো ইমিউন কন্ডিশন মাইয়োসাইটিস। বেশ কয়েক মাস কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। শেষমেশ হাসপাতাল থেকে সবাইকে জানালেন, পেশির অসহনীয় ব্যথায় তীব্র কষ্ট পাচ্ছেন। একটু সেরে উঠেই চুক্তিমতো শেষ করলেন খুশি আর সিটাডেলের হিন্দি ভার্সন।
আর এখন তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। সেখান থেকে একের পর এক ছবি শেয়ার করছেন ভক্তদের সঙ্গে। ছবিগুলো দেখতে দেখতে জেনে নেওয়া যাক তাঁর চিকিৎসার অবস্থা।
সামান্থা রুথ প্রভুর একা লাগলেই তিনি ভারতীয় ডায়াসপোরা কমিউনিটির নানান ইভেন্টে যোগ দিচ্ছেন। তাঁদের সঙ্গেই উদ্যাপন করেছেন ভারতের স্বাধীনতা দিবস। সেদিন পরেছিলেন এই কালো শাড়ি
সামান্থা রুথ প্রভুর একা লাগলেই তিনি ভারতীয় ডায়াসপোরা কমিউনিটির নানান ইভেন্টে যোগ দিচ্ছেন। তাঁদের সঙ্গেই উদ্যাপন করেছেন ভারতের স্বাধীনতা দিবস। সেদিন পরেছিলেন এই কালো শাড়িছবি: ইনস্টাগ্রাম থেকে
৩৬ বছর বয়সী এই অভিনেত্রী নিজের ব্যক্তিগত জীবন ও শারীরিক পরিস্থিতি নিয়ে একাধিকবার খোলামেলা কথা বলেছেন গণমাধ্যমকর্মীদের সঙ্গে। পিঙ্কভিলাকে সাম্প্রতিকতম কথোপকথনে বলেছেন, ‘আমি পেশির যন্ত্রণায় এমন সময়ও পার করেছি যে মনে হয়েছে আগামীকালের ভোর আমার আর দেখা হবে না। তবে সেটা এখন অতীত। আমি এখন আগের চেয়ে অনেক ভালো আছি।’
৩৬ বছর বয়সী এই অভিনেত্রী নিজের ব্যক্তিগত জীবন ও শারীরিক পরিস্থিতি নিয়ে একাধিকবার খোলামেলা কথা বলেছেন গণমাধ্যমকর্মীদের সঙ্গে। পিঙ্কভিলাকে সাম্প্রতিকতম কথোপকথনে বলেছেন, ‘আমি পেশির যন্ত্রণায় এমন সময়ও পার করেছি যে মনে হয়েছে আগামীকালের ভোর আমার আর দেখা হবে না। তবে সেটা এখন অতীত। আমি এখন আগের চেয়ে অনেক ভালো আছি।