মোরসালিনের গোলে আফগানদের সঙ্গে ড্র বাংলাদেশের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: প্রথম ম্যাচে ছিল গোল না করার ব্যর্থতা। সেটি কাটিয়ে উঠতে গোল করার দিকেই মনোযোগী ছিল বাংলাদেশ। আজ ফিফা প্রীতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় শেষ ম্যাচটিতে সেই খরা কাটানো গেলেও জয় থেকে গেলো অধরাই।

কাঙ্ক্ষিত সেই গোল এসেছিল। তবে পিছিয়ে থাকার পর। দ্বিতীয়ার্ধে আফগানরা এগিয়ে গেলে শেখ মোরসালিনের গোলে সমতায় ফিরতে সময় নেয়নি বাংলাদেশ। তবে জিততে মরিয়া চেষ্টা করলেও ব্যবধান আর বাড়ানো যায়নি। তাতে দ্বিতীয় ম্যাচটিতে আফগানিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছে স্বাগতিক দল।

Manual4 Ad Code

বসুন্ধরা কিংস অ্যারেনায় বৃহস্পতিবার বাংলাদেশ দল আগের ম্যাচের একাদশ নিয়ে মাঠে নেমেছিল। বিপরীতে আফগানরা তিনজন খেলোয়াড় পরিবর্তন করেছে। ম্যাচের শুরু থেকে আফগানরা কিছুটা চাপিয়ে খেলার চেষ্টা করে। তবে গোলকিপার আনিসুর রহমান জিকোর বড় পরীক্ষা নিতে পারেনি। তার মধ্যে ১৬ মিনিটে ডাগ আউটে দেখা দেয় উত্তেজনা। একটি ফাউলকে কেন্দ্র করে বাদানুবাদে জড়িয়ে পড়েন বাংলাদেশ দলের সহকারী কোচ হাসান আল মামুন ও আফগানদের হেড কোচ আব্দুল্লাহ আর মুতাইরি। মুতাইরিকে তো বাকিরা ধরে রাখতে পারছিলেন না। বার বারই স্বাগতিকদের টেন্টের দিকে তেড়ে আসার চেষ্টা করছিলেন। এক পর্যায়ে নেপালের রেফারি এই দুই কোচকে লাল কার্ডে মাঠ ছাড়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code