নজর এখন মোদী-বাইডেন বৈঠকে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। স্বাভাবিকভাবেই সবার নজর এখন এ বৈঠকের আলোচ্যসূচিতে।

Manual2 Ad Code

মোদী-বাইডেন বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হতে পারে, তা নিয়ে কিছু তথ্য দিয়েছেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। শুক্রবার তিনি সাংবাদিকদের বলেন, বেশকিছু বিষয় নিয়েই আলোচনা হবে। সেগুলোর মধ্যে রয়েছে- জিই জেট ইঞ্জিন চুক্তি, প্রিডেটর ড্রোন, ফাইভ জি ও সিক্স জি ইন্টারনেট নেটওয়ার্ক, গুরুত্বপূর্ণ তথ্যপ্রযুক্তি বিনিময়সহ ও বেসামরিক পারমানবিক কার্যক্রমের অগ্রগতি ইত্যাদি।

জানা গেছে, উপসাগরীয় দেশগুলোর সঙ্গে অন্যান্য আরব দেশগুলোকে যুক্ত করার জন্য ভারত ও সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি চুক্তির পরিকল্পনা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে দুই নেতার মধ্যে। তবে বিষয়টি নিশ্চিত করেননি সুলিভান। তবে তার মন্তব্য, এমন একটি উদ্যোগ নিয়ে যুক্তরাষ্ট্র তার অংশীদারদের সঙ্গে কাজ করছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code