কানাডার প্রধানমন্ত্রীর সফর দেরি হবার নেপথ্যে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

কানাডা অফিস: কানাডিয়ান সামরিক বাহিনী ট্রুডোকে দেশে ফিরিয়ে নিতে কাজ করছে। মঙ্গলবার বিকেলের মধ্যে ট্রুডোসহ প্রতিনিধি দল ভারত ছাড়তে পারেন।

Manual8 Ad Code

বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতে আটকা পড়েছেন।

Manual8 Ad Code

কানাডিয়ান সামরিক বাহিনী ট্রুডোকে দেশে ফিরিয়ে নিতে কাজ করছে। এর মধ্যে আরেকটি বিমান ভারতে পাঠানো হচ্ছে। মঙ্গলবার বিকেলের মধ্যে ট্রুডোসহ প্রতিনিধি দল ভারত ছাড়তে পারেন বলে জানানো হয় বিবিসির এক প্রতিবেদনে।

Manual5 Ad Code

জি-২০ সম্মেলনে যোগ দিতে গত শুক্রবার ভারতে পৌঁছান ট্রুডো। দুই দিনের সম্মেলন শেষে রোববার দেশে ফেরার পরিকল্পনা ছিল, কিন্তু ট্রুডোসহ কানাডার প্রতিনিধি দলকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় তিনি দিল্লি ছাড়তে পারেননি।

কানাডার জাতীয় প্রতিরক্ষা বিভাগ জানায়, সমস্যা থাকা যন্ত্রাংশ পরিবর্তন করা হবে। প্রাক-ফ্লাইট পরীক্ষায় ত্রুটি ধরা পড়ে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code