স্বাদ অটুট রাখতে ইলিশ রান্নার আগে মনে রাখুন ৬ টিপস

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: স্বাদে ও গন্ধে অতুলনীয় ইলিশ মাছ। তবে রান্নার ভুলে এই স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। কিছু কৌশল মনে রেখে রান্না করুন ইলিশ মাছ। দুর্দান্ত হবে খেতে।

Manual5 Ad Code

১। ইলিশ মাছ অতিরিক্ত ধোবেন না বা পানিতে ভিজিয়ে রাখবেন না।

Manual1 Ad Code

২। মসলা নিয়ে বেশি পরীক্ষানিরীক্ষার প্রয়োজন নেই। কড়া উপাদানে ইলিশের সুবাস চলে যায় ৷ তবে সর্ষে ব্যতিক্রমী ৷ ইলিশ ও সর্ষের মিশেল স্বাদ আরও বাড়ায়৷

Manual5 Ad Code

৩। ইলিশ মাছ বেশি ভাজবেন না ৷ যদি শুধু ভাজাই খেতে চান তবে ভেজে নিন কড়া করে ৷ ঝোল, ভাপা বা অন্য কোনও পদ করলে ইলিশ ভাজুন সামান্য ৷ না ভেজে রান্না করলেও চমৎকার লাগবে খেতে।

৪। খুব বেশিক্ষণ আগুনের আঁচে রাখবেন না ইলিশ৷ অর্থাৎ খুব বেশি সময় ধরে রান্না করবেন না ৷ এতে মাছের স্বাদ ও গন্ধ কমে যায় ৷

Manual1 Ad Code

৫। আসল স্বাদ পেতে চাইলে টাটকা ইলিশ রান্না করুন। বেশিদিন ফ্রিজে রেখে দিলে স্বাদ ও গন্ধে প্রভাব পড়ে।

৬। না ভেজে পেঁয়াজ দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করতে পারেন। পদটি খেতে খুবই সুস্বাদু।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code