খাঁটি সরিষার তেল চেনার ৫ উপায়

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: ঘানি ভাঙা সরিষার তেলের চমৎকার ঝাঁঝালো গন্ধ থাকে। মেশিনে ভাঙা সরিষার তেলও গুণে মানে অনন্য। নিয়মিত এই তেল খেলে স্বাস্থ্য ভালো থাকে। তবে কৃত্রিম রঙ ও রাসায়নিক মেশানো সরিষার কিনে আবার ঠকে যাবেন না। এসব তেল ক্যানসারের মতো রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। সরিষার তেল বিশুদ্ধ কিনা সেটা যাচাই করতে পারেন নিজেই।

Manual7 Ad Code

বাজার থেকে তেল কিনে এনে ২-৩ ঘণ্টা রেফ্রিজেরেটরে রেখে দিন। ফ্রিজ থেকে বের করে দেখুন। যদি দেখেন তেলের খানিকটা জমে সাদা হয়ে গেছে, তাহলে বুঝবেন সেই তেলে ভেজাল রয়েছে। কারণ খাঁটি সরিষার তেল কখনও জমে না, সবসময় তরল অবস্থায় থাকে।
হাতের তালুতে একটুখানি তেল নিন, তারপর ঘষে নিন। যদি তেলের রঙ ছেড়ে যেতে শুরু করে, অন্যরকম গন্ধ পান, চিটচিটে ভাব অনুভব করেন- তাহলে বুঝবেন সেই তেল খাঁটি না।
আসল সরিষার তেলে তীব্র ঝাঁঝাল গন্ধ থাকে, যা চোখে পানি এনে দেয়। ভেজাল তেলের গন্ধ অতটা তীব্র হয় না।
সরিষার তেলের রঙ খুব গাঢ় হয়। তেলে হালকা হলুদ রঙ দেখলে সেটা ভেজাল হতে পারে।
নকল সরিষার তেল সুতির কাপড়ে ঢাললে কালো দাগ পড়ে, যা উঠানো যায় না। কিন্তু আসল সরিষার তেলে সুতি কাপড়ে কোনও দাগ পড়ে না।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code