জাতিসংঘকে উদাহরণ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারীদের জীবনে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলতে তাঁদের অবশ্যই নেতৃত্বের অবস্থানে থাকতে হবে। নারীদের নেতৃত্বে এনে জাতিসংঘকে উদাহরণ সৃষ্টি করতে হবে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ইউএনজিএ প্ল্যাটফর্ম অব উইমেন লিডারদের বার্ষিক সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের ফাঁকে প্রতিনিধি ডাইনিংরুমে এই সভা হয়।

Manual7 Ad Code

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমাদের কর্মকাণ্ডকে অংশগ্রহণ থেকে নেতৃত্বে উন্নীত করতে হবে এবং নেতৃত্বের ক্ষেত্রে জাতিসংঘকে অবশ্যই উদাহরণ সৃষ্টি করতে হবে। এটা দুঃখজনক যে জাতিসংঘের মহাসচিব হিসেবে এখন পর্যন্ত কোনো নারীকে নিয়োগ দেওয়া হয়নি। সময় এসেছে, আমরা শিগগিরই একজনকে পাব।’

Manual5 Ad Code

শেখ হাসিনা বলেন, ‘আমাদের অবশ্যই নিজেদের অংশীদারত্বের ভিত্তি বাড়াতে হবে, যাতে সব ক্ষেত্রে লিঙ্গসমতা একটি আদর্শ হয়ে ওঠে। নারীর অংশগ্রহণকে উচ্চতর পর্যায়ে এগিয়ে নিতে বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে। নেতা হিসেবে, আমাদের তাঁদের সঙ্গে জড়িত থাকতে হবে এবং তাঁদের এই বিষয়ে সাহসী উদ্যোগ নিতে উৎসাহিত করতে হবে।’

সরকারপ্রধান শেখ হাসিনা বলেছেন, প্রতিটি দেশ আলাদা। তাদের ভিন্ন চ্যালেঞ্জ ও সামাজিক-সাংস্কৃতিক ভিন্নতা রয়েছে। তবে সবাই যেহেতু ঐতিহাসিক অ্যাজেন্ডা ২০৩০ গ্রহণ করেছে, সেহেতু তাদের লিঙ্গসমতা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ থাকা উচিত।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code