বাংলাদেশকে পয়েন্ট নিতে দেননি ছেত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: এশিয়ান গেমস ফুটবলে বাংলাদেশকে টিকে থাকতে হলে ভারতের বিপক্ষে পয়েন্ট নেওয়াটা জরুরি ছিল। লড়াইটা বেশ জমিয়ে তোলে লাল-সবুজ দল। আধিপত্য কম করেনি। কিন্তু এক পেনাল্টিতে সর্বনাশ। শেষ দিকে এসে সুনীল ছেত্রীর লক্ষ্যভেদে ভারতের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ।

Manual1 Ad Code

প্রথম ম্যাচে মিয়ানমারের বিপক্ষে ভালো খেলেও হারতে হয়েছে বাংলাদেশকে। আজও চীনের হাংজুতে জিয়াওশান স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে চোখে চোখ রেখে খেলেছেন হৃদয়-ফাহিমরা। একের পর এক আক্রমণও হেনেছে। কিন্তু গোলের দেখা পায়নি। অ্যাটাকিং থার্ডে গিয়ে প্রতিপক্ষের গোলকিপারের বড় পরীক্ষা নেওয়া হয়নি।

Manual5 Ad Code

ম্যাচ ঘড়ির ২৮ মিনিটে ফাহিমের দুর্বল গড়ানো শট গোলকিপার তালুবন্দী করেন। রবিউলের শট ব্লকড হয়। এর আগে ভারত কয়েকবার চেষ্টা করে বাংলাদেশের বক্সে ঢুকলে গোলকিপার মিতুল মার্মা দারুণ সেভ করেন।

বিরতির পর বাংলাদেশ গোলের জন্য মরিয়া হয়ে চেষ্টা করতে থাকে। তবে ভারত পারেনি লক্ষ্যভেদ করতে। ৬৪ মিনিটে ভারতের একজনের ফ্রি কিক পোস্টে লেগে গোল হয়নি। ৭৬ মিনিটে বাংলাদেশ এগিয়ে যেতে পারতো। মজিবর রহমান জনি এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে আগুয়ান গোলকিপারের গায়ে মেরে সুযোগ নষ্ট করেন।

Manual1 Ad Code

ম্যাচ যখন পয়েন্ট ভাগাভাগির দিকে যাচ্ছিল সেই সময় ভারত গোল পায়। ৮২ মিনিটে পেনাল্টির নির্দেশ আসে। ভারতের বক্সে রহমত বলে পা চালাতে গিয়ে প্রতিপক্ষের একজনের পায়ে আঘাত হানেন। রেফারি স্পট কিকের নির্দেশ দিলে বাংলাদেশের খেলোয়াড়রা প্রতিবাদ করলেও সিদ্ধান্ত পরিবর্তন হয়নি। সুনীল ছেত্রী স্পট কিক থেকে ঠিকই জাল কাঁপান। যদিও বলের লাইনে ঝাঁপালেও গোলকিপার মিতুল মার্মা অল্পের জন্য নাগাল পাননি। বাকি সময়ে বাংলাদেশ চেষ্টা করেও পারেনি গোল শোধ দিতে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code