সংবাদমাধ্যমে ভিসা নিয়ে যা বললো মার্কিন পররাষ্ট্র দফতর

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি: বাংলাদেশের সংবাদমাধ্যমের কর্মীদের ওপর ভিসানীতি প্রয়োগ হতে পারে, সম্প্রতি এমন কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এই বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, মার্কিন ভিসার রেকর্ড গোপনীয় তথ্য। তাই কোনও তালিকা বা নির্দিষ্ট ব্যক্তিদের নাম ঘোষণা করা হয়নি। স্পষ্ট করা হয়েছে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ক্ষমতাসীন এবং বিরোধী দলের সদস্যদের ওপর ভিসা নীতি কার্যকর হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) নিয়মিত সংবাদ সম্মেলনে প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

Manual6 Ad Code

বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের প্রতিনিধি মিলারকে প্রশ্ন করেন, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত গত ২৪ সেপ্টেম্বর বাংলাদেশে নতুন ভিসা বিধিনিষেধে গণমাধ্যম ব্যক্তিত্বের অন্তর্ভুক্তির ঘোষণা দিয়েছেন এবং উদ্বেগ দেখা দিয়েছে। আপনি কি মনে করেন, নিষেধাজ্ঞা সংবাদমাধ্যমে আরোপ হলে মানবাধিকার, বাকস্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে অবস্থানের জন্য যুক্তরাষ্ট্রের আহ্বানকে দুর্বল করবে?

Manual5 Ad Code

জবাবে মিলার বলেন, ‘আমরা এখন পর্যন্ত যা বলেছি এবং কাদের জন্য প্রযোজ্য হবে আমরা নির্দিষ্ট ব্যক্তিদের নাম ঘোষণা করিনি। কারণ মার্কিন ভিসার রেকর্ডগুলো গোপনীয় তথ্য। স্পষ্ট করে দেওয়া হয়েছে যে– আইন প্রয়োগকারী সংস্থার সদস্য, ক্ষমতাসীন দল এবং রাজনৈতিক বিরোধীদের জন্য এই নীতি প্রযোজ্য হবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code