দেশ কেমন হবে, তা নির্ভর করছে আগামী কয়েক দিনের ওপর: মির্জা ফখরুল

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: আগামী দিনের দেশ কেমন হবে, তা নির্ভর করছে আগামী কয়েক দিনের ওপর বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Manual2 Ad Code

বুধবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে সাবেক মন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহর সপ্তম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় এসব কথা বলেন তিনি। স্মরণসভার আয়োজন করে আ স ম হান্নান শাহ স্মৃতি সংসদ।

Manual3 Ad Code

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে কোনও নির্বাচনে এ দেশের মানুষ অংশ নেবে না। তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না, আমরাও যাবো না। তারা দেউলিয়া হয়ে গেছে, এ জন্য অন্যদের দল ভাঙতে চায়, এগুলো করে লাভ হবে না। মানুষকে দমিয়ে রাখতে পারবে না। বর্তমানে যে সংকট, এই সংকট শুধু বিএনপির না, গোটা জাতির। এই আওয়ামী লীগের হাতে দেশ নিরাপদে থাকবে কি না বা আগামীর দেশ কেমন হবে, তা নির্ভর করছে আগামী কয়েক দিনের ওপর। তাই সবাইকে রাজপথে বের হয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, অনেকে বলার চেষ্টা করে বিএনপি বিপদে পড়েছে। বিএনপি কোনও বিপদে পড়েনি। বিএনপি তো এই আন্দোলনের মধ্য দিয়ে আরও সংগঠিত ও শক্তিশালী হয়েছে। স্বৈরাচার-ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন করে আরও শক্তিশালী হয়েছে। কিন্তু গোটা জাতি আজ বিপদগ্রস্ত হয়ে পড়েছে। আজকের এই গণবিরোধী, রাষ্ট্রবিরোধী, জবরদখলকারী একটা সরকার, যাকে সরকার বলা যায় না, জনগণের কোনও ম্যান্ডেট তার কাছে নেই। সেই সরকার আজ বাংলাদেশের মূল সত্তা বা সোলটাকে নষ্ট করে দিয়েছে। আত্মাকে ধ্বংস করে দিয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code