এবারের বাণিজ্য মেলা ছিল জমজমাট

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি: নিউইয়র্কের ম্যানহাটনে এবারেরর দুইদিনব্যাপী বাণিজ্য মেলা ছিল জমজমাট। গত ২২ই সেপ্টেম্বর ইউএসএ- বাংলাদেশ বিজনেস লিংক, গ্রেটার নিউ ইয়র্ক চেম্বার অব কমার্স এবং মুক্তধারা নিউইয়র্ক এই আয়োজন করেছিল। এতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের শতাধিক স্টল ও উদ্যোক্তা অংশগ্রহণ করেছে।
বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় অনুমোদিত আয়োজনটি উদ্বোধন করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী। এটি সফল করতে ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই সহযোগিতা করেছে।

Manual3 Ad Code

সপ্তমবারের মতো আয়োজিত বাংলাদেশি অভিবাসী দিবস ও বাণিজ্য মেলার এবারের প্রতিপাদ্য ছিল সুযোগের উন্মোচনে স্মার্ট অর্থনীতি। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিনিধি দলের অংশগ্রহণে আয়োজনটি হয়ে উঠছে দুই দেশের সম্পর্ক উন্নয়ন এবং বাণিজ্যের আদান প্রদানের অন্যতম সম্মিলন স্থল।

Manual1 Ad Code

যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য আরো সহজ করায় অনন্য ভূমিকা রাখছে এমন আয়োজন। যুক্তরাষ্ট্রে রফতানি বাড়াতে রফতানি উন্নয়ন ব্যুরো এই বাণিজ্য মেলায় অংশ নিয়েছে।

Manual3 Ad Code

ইপিবি’র মাধ্যমে ব্যাংকিং ও ফাইন্যান্স সার্ভিস, ক্যাপিটাল মার্কেট, রেডিমেড ও টেক্সটাইল, মেডিকেল ও ফার্মাসিটিক্যালস, ফুড অ্যান্ড বেভারেজ, আইটি, চামড়া এবং রিয়েল এস্টেটসহ বিভিন্ন খাতের উদ্যোক্তারা এই ট্রেড শোতে অংশ নিয়েছে। ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, রেমিট্যান্স সংক্রান্ত অ্যাপ সার্ভিস, মানি এক্সচেঞ্জ হাউস এবং রেমিট্যান্স চ্যানেল পার্টনাররাও এতে রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code