দুই আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু ৬ অক্টোবর

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ: ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষীপুর-৩ আসনের উপনির্বাচনে মনোনয়ন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ। আগামী ৬ অক্টোবর থেকে শুরু হয়ে ফরম বিক্রি চলবে ৮ অক্টোবর (রোববার) পর্যন্ত।

Manual7 Ad Code

মঙ্গলবার (৩ অক্টোবর) আওয়ামী লীগের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার থেকে রোববার পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে চলবে এই কার্যক্রম।

আরও বলা হয়, সংশ্লিষ্ট নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের কোনো প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে ফরম সংগ্রহ ও জমা দিতে হবে।

Manual7 Ad Code

এ ছাড়া মনোনয়ন ফরম সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং ৮ অক্টোবর রোববার বিকেল সাড়ে চারটার মধ্যে ফরম জমা দিতে হবে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code