ভারী বৃষ্টিতে সিলেটে তীব্র জলাবদ্ধতা, বাসাবাড়িতে ঢুকছে পানি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক : মাত্র কয়েক ঘণ্টা মুষলধারে বৃষ্টিতে সিলেট মহানগরী ও সদর উপজেলার বেশকিছু এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

Manual7 Ad Code

ফলে বেশ কয়েকটি এলাকার রাস্তাঘাট ও বাসাবাড়িতে পানি প্রবেশ করেছে। হু হু করে বাড়ছে পানি। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ জনতা।

Manual5 Ad Code

শুক্রবার (০৬ অক্টোবর) দিবাগত রাত ১১টার পর থেকে চলা বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে পড়েছে সিলেট শহর ও তার আশপাশের বেশ কয়েকটি এলাকা।

জানা যায়, নগরীর কাজল শাহ, উপশহর, দরগা মহল্লা, কালীঘাট, বাগবাড়ি, কানিশাইল, লামাপাড়া, লালা দিঘিরপাড়, মাছুদিঘিরপাড়সহ বেশ কয়েকটি এলাকার দোকানপাট রাস্তাঘাট ও বাসা বাড়িতে পানি প্রবেশ করেছে।

এদিকে, টানা বৃষ্টিতে সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের প্রায় এলাকায় তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। রাস্তাঘাট ডুবে বাসা-বাড়িতে ঢুকে পড়েছে পানি। এতে ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার বাসিন্দা।

সদর উপজেলার চুয়াবহর গ্রামের বাসিন্দা কয়েকজনের সাথে কথা হলে তারা বলেন, টানা বৃষ্টিতে আমাদের গ্রামসহ আশপাশ গ্রামের বেশকিছু বাসা-বাড়িতে পানি প্রবেশ করেছে। এতে ভোগান্তিতে পড়েছেন জনসাধারণ। বৃষ্টি যদি অব্যাহত থাকে তাহলে আবারও সিলেটে বন্যার আশঙ্কাও রয়েছে।
স্থানীয় পীরেরচক গ্রামের বাসিন্দারা বলেন, মুষলধারে বৃষ্টির ফলে শনিবার ভোররাত ৪টার দিকে আমাদের ঘরে পানি প্রবেশ করেছে। এতে ঘরের আসবাবপত্রসহ বেশ কিছু জিনিসপত্র নষ্ট হয়ে গিয়েছে। আর যেভাবে টানা বৃষ্টি চলছে পানি কোথায় গিয়ে দাঁড়াবে তা এখন বলা মুশকিল।

এ রিপোর্ট লেখা পর্যন্ত অঝোর ধারায় বৃষ্টি অব্যাহত রয়েছে।

Manual6 Ad Code

উল্লেখ্য, গত বুধবার (৪ অক্টোবর) থেকে বৃষ্টি হলেও বৃহস্পতিবার বিকেল পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হয়। তবে রাত থেকে আবারও অঝোরে বৃষ্টি শুরু হয়।

Manual6 Ad Code

অন্যদিকে, শুক্রবার (৬ অক্টোবর) ভোর ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৯ ঘণ্টায় ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়ে। আর দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তিন ঘণ্টায় দিনের সর্বোচ্চ ৩৪ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code