চূড়ান্ত আন্দোলন নির্ধারণে শরিকদের সঙ্গে বিএনপির বৈঠক

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ: চূড়ান্ত আন্দোলন নির্ধারণে শরিকদের সঙ্গে বিএনপির বৈঠক
সরকার পদত্যাগের এক দফা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ের কর্মসূচি ঠিক করতে যুগপৎ আন্দোলনের শরিক দল গণতান্ত্রিক বাম ঐক্যসহ আরও তিনটি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।

Manual4 Ad Code

রোববার (১৫ অক্টোবর) বিকেল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত পর্যায়ক্রমে তিনটি দলের সঙ্গে বিএনপির রুদ্ধদ্বার বৈঠক হয়। এসব বৈঠকে লন্ডন থেকে স্কাইপে যোগ দিয়ে শরিক জোটের নেতাদের সঙ্গে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ার‌ম্যান তারেক রহমান।

বৈঠকে অংশ নেওয়া দলগুলো হচ্ছে গণতান্ত্রিক বাম ঐক্য, গণঅধিকার পরিষদের দুই অংশ ও ন্যাশনাল ডেমোক্র্যাটিক মুভমেন্ট-এনডিএম।

এর আগে, গত ১১ অক্টোবর ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট ও লেবার পার্টির সঙ্গে বৈঠকে বসে বিএনপি।

Manual1 Ad Code

বিএনপির সঙ্গে গণতান্ত্রিক বাম ঐক্যের বৈঠকে ছিলেন সমাজতান্ত্রিক মজদুর পার্টির সামছুল আলম, সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির আবুল কালাম আজাদ, সাম্যবাদী দলের হারুণ চৌধুরী ও প্রগতিশীল গণতান্ত্রিক দলের হারুন আল রশিদ খান।

Manual4 Ad Code

এছাড়া, বিএনপির সঙ্গে বাংলাদেশ গণঅধিকার পরিষদের দুই অংশের বৈঠকটি হয় আলাদাভাবে। নুরুল হক নূরের নেতৃত্বে গণঅধিকার পরিষদের বৈঠকে ছিলেন রাশেদ খান, এরশাদ সিদ্দিকী, শহিদুল ইসলাম ফাহিম, আরিফুল ইসলাম, মাজেদুল ইসলাম, আফজাল হোসেন ও খালিদ হোসেন।

গণঅধিকার পরিষদের অপর অংশ আহ্বায়ক রেজা কিবরিয়ার অসুস্থতার কারণে বৈঠকে তার দলের নেতৃত্বে দেন ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান। এছাটা অংশ নেন দলটির নেতা হাবিবুর রহমান, জিসান মহসীন, সাদ্দাম হোসেন, আরিফুর রহমান তুহিন, মাহবুব তুহিন, মোহাম্মদ তারেক রহমান, শিরিন আখতার ও মোজ্জম্মেল হক মিয়াজি।

Manual4 Ad Code

এছাড়া বিএনপির সঙ্গে এনডিএমের বৈঠকে ছিলেন ববি হাজ্জাজ, মোমিনুল আমিন, হুমায়ুন পারভেজ খান, ফারুক উজ জামান চৌধুরী ও নুরুজ্জামান হীরা।

এসব বৈঠকে বিএনপির লিয়াজোঁ কমিটির সদস্য দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code