ভারত ম্যাচে নেই সাকিব, ব্যাটিংয়ে বাংলাদেশ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ দল। এর পর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচে হেরে কঠিন সময় পার করছে তারা। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে সামনের সব ম্যাচই গুরুত্বপূর্ণ সাকিব আল হাসানের দলের জন্য।

তবে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলাই হচ্ছে না বাংলাদেশ দলের অধিনায়ক সাকিবের। নিউজিল্যান্ডের বিপক্ষে ঊরুর চোটে পড়েছিলেন এই অলরাউন্ডার। এখনো ফিট না হাওয়ায় একাদশে রাখা হয়নি সাকিবকে। টস করতে নেমেছেন বিশ্বকাপের সহকারী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

আজ পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনে স্বাগতিক ভারতের বিপক্ষ আরেকটি কঠিন পরীক্ষা বাংলাদেশ দলের। ভারত ইতিমধ্যে বিশ্বকাপে টান তিন ম্যাচ জিতে ছন্দে আছে। জয়ে ফিরতে দারুণ কিছুই করতে হবে বাংলাদেশকে। পুনের রানপ্রসবা মাঠে টস জিতে ব্যাটিংয়েরই সিদ্ধান্তই নিয়েছেন অন্তর্বর্তীকালীন অধিনায়ক শান্ত।

ভারতের বিপক্ষে বাংলাদেশকে অনুপ্রেরণা জোগাতে পারে গত বিশ্বকাপের পর থেকে চার বছরের মধ্যে হওয়া চার ওয়ানডে। চার ম্যাচের মধ্যে ৩ টিতেই জিতেছে বাংলাদেশ। সবশেষ এশিয়া কাপেও ভারতকে হারিয়েছে বাংলাদেশ।

Manual7 Ad Code

প্রথম ম্যাচের একাদশ থেকে একটি মাত্র পরিবর্তন এনেছে বাংলাদেশ। সাকিবের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন নাসুম আহমেদ। তানজিদ হাসান তামিম, শান্ত, তাওহীদ হৃদয়ের সঙ্গে আছেন দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও লিটন দাস। অলরাউন্ডার হিসেবে খেলছেন মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদ। একাদশে আছেন তিন পেসার শরীফুল ইসলাম, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান। ভারতের একাদশে কোনো পরিবর্তন নেই।

Manual8 Ad Code

বাংলাদেশের একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

Manual2 Ad Code

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরা, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code